Wednesday, November 4, 2026
meaning of life
------
লেখাঃ Abir Sadat Antim(BAFSD)
.
জীবনে একটা সময় নিজেকে খুব একা মনে
হবে।
মনে হবে আশেপাশের সবাই পর।সকলে
নিজেকে ব্যাস্ত রাখবে।আপনাকে তাঁরা
সময় দিতে পারবে না,হয়তো বা চাইবে না।
.
জীবনের সেই সময়টা কখন আসে বলা যায়
না।তবে এটা নিশ্চিত কমপক্ষে একবার
হলেও এই সত্যটা আপনাকে উপলব্ধি করতে
হবে।
.
মানব প্রকৃতি খুবই জটিল।এটা যে কতটা
জটিল সেটা তারাই বুঝবেন যারা ইতিমধ্যে
জীবনের দৌড়ে খানিকটা হলেও হোছট
খেয়েছেন।
.
তাদের জন্য বলা-যে দিনে আলো থাকে
না,মেঘে অন্ধকার হয়ে যায় সেদিনে
ছায়াও সাথে থাকে না।তাই বলে কি
আপনার যাত্রা কখনো থেমে থাকে?
অবশ্যই না।আপনাকে সেই সময়ের জন্য
প্রস্তুত থাকতে হবে সবসময় ।তখন দুঃখ করা
যাবে না।
.
তখন যদি দুঃখ করেন তবে আমি আপনাকে
গাধা বলবো! ছোটবেলায় পড়া গল্পের গাধা
যেমন তার সাথে ছায়া না থাকায় হাটে
যায়নি আপনাকে আমি ঠিক সেরকম একজন
বলবো!
.
কারণ আজ আপনি জানেন ছায়া থাকা না
থাকাটা একটা সাপেক্ষিক ব্যাপার। আসল
কথা আপনাকে যেকরেই হোক সেই পর্যন্ত
যেতে হবে যতটা হলে আপনার 'ভিতরের
আপনিটা' সন্তুষ্ট হয়;যাকে আপনারা সুন্দর
করে বলুন লক্ষ্যে পৌছানো।
.
পরিশ্রম করে যান,প্রতিকূলতা থাকবেই।
আপন মানুষ পরের মতো আচরণ করতেই
পারে,হঠাৎ করেই আকাশের রংটা বদলে
যেতেই পারে।আপনাকে এর জন্য প্রস্তুত
থাকতে হবে,মেনে নিতে হবে।
.
প্রার্থনার সূর্য যখন ভোরে এসে সন্ধ্যার
রক্তিম আকাশে মিলিয়ে যায় ঠিক
সেভাবেই প্রতিদিনের ঘটনার মতো
আপনার অসময়ের সব কষ্ট মেনে নিয়ে
সামনে এগিয়ে চলতে হবে নিজের মতো
করে।থেমে থাকা চলবে না।
.
অপেক্ষা?? কখনোই না।কার জন্য অপেক্ষা??
ভুলে যান!
আবেগে জীবন চলে না।
হ্যাঁ,চলবে;যদি আপনি সফল হোন।আবেগ
তাদের জন্য যারা ইতিমধ্যে সফলতা অর্জন
করেছেন।
.
আপনার এখন যে আবেগ সেটা স্থায়ী
নয়;সময়ের সাথে আবর্তিত হয়ে এটা শুধু
আপনার সময়ই নষ্ট করে যাবে।
.
You can do ...
You should do...
So,Let them go...
Run and Run faster...
.
__Abir Sadat Antim(BAFSD)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment