"আজ তুমি কি লিখবে গল্প নাকি কবিতা?"
"তুমিই বলো।"
"কবিতা লিখো। কবিতা বেশ লাগে।"
"কিসের কবিতা?"
"আকাশে হালকা কালো মেঘ ভেসে বেড়াচ্ছে... আস্তে আস্তে ঢেকে দিবে পুরো আকাশ..."
"এমন তো অনেক লিখেছি।"
"তবু লিখো। আরো লিখো।"
"এতো মেঘ কই পাই বলতো?"
"চোখ বুজো, আমি মেঘ এনে দিবো।"
"কি করে?"
"আরে বাবা চোখটা তো আগে বন্ধ করো।"
"এই নাও করলাম।"
"মেঘের শব্দ পাচ্ছ?"
"কই না তো।"
"ভালো করে কান পাতো।"
"তোমার বুকে ঝর্ণার শব্দ।"
"ঝর্ণা থেকেই পানি গুলো বাষ্প হয়ে মেঘ হয়ে যাবে। একটু অপেক্ষা করো।"
"তোমার চুলে মেঘের মতো গন্ধ।"
"টের পাচ্ছ তুমি?"
"হুম! তোমায় জড়িয়ে ধরলেই কেমন যেন মেঘেদের মতো ডাকে তোমার শরীর।"
"মেঘের কাছে এলে জানো তো কি হয়?"
"কি?"
"আরেকটু কাছে এসো।"
"তোমার ঠোঁটে বজ্রপাতের চেয়েও অনেক শক্তিশালী বিদ্যুৎ আছে- শিহরণ। আমায় পুরো কাঁপিয়ে দিলো তোমার চুম্বন।"
"এটাই ভালোবাসা।"
"এই যাহ বৃষ্টি এলো যে!"
"আজ নাহয় আমার চোখের জলেই স্নান করো কবি।"
উৎসর্গ: শাহানা'কে
স্নান || শাকিল রনি
#শাকিল_রনির_পোস্ট_সমগ্র
No comments:
Post a Comment