-রাব্বি, তুমি কোথায়?
-এইত এখন অফিস থেকে বের হব। কিছু বলবে?
-না। সাবধানে এস।
-আচ্ছা। রাখছি।
.
ফোন কেটে মুচকি হাসি দিলাম। জেরিন আমাকে
নাম ধরে ডাকে না। কিন্তু কিছু সময় নাম ধরে
ডাকে। এই নিয়ে বিয়ের পরেরদিন আমি একটু অবাক
হয়ে গিয়েছিলাম। সেদিন জেরিন আমাকে সব
বুঝিয়ে দিয়েছিল।
.
বিয়ের পরেরদিন হঠাত জেরিন আমাকে নাম ধরে
ডাকল। বাঙালি বধুরা স্বামিকে নাম ধরে ডাকে না।
কিন্তু জেরিনের ডাকার কারনে আমি অবাক
চোখে তাকালাম। জেরিন অবাক চাহনি দেখে মিষ্টি
হেসে বলল
-তোমাকে নিয়ে আমি চিন্তায় থাকলে, আর
তোমার প্রতি বেশি রোমান্টিক হয়ে গেলে
আমি তোমাকে নাম ধরে ডাকব কিন্তু।
আমি উত্তরে মুচকি হাসি দিয়েছিলাম।
.
অফিস থেকে বের হতেই আবার'ও জেরিন
ফোন দিল। আমি ফোন ধরে বললাম
-হুম বল।
-তুমি এখন কোথায়?
-অফিস থেকে বের হলাম। কিছু বলবে?
-হুম।
-বল।
-বাজার লাগবে।
-কালকে তো বাজার করলাম।
-কিছু জিনিস বাকি আছে।
-কি কি বাকি আছে? তুমি এস এম এস করে পাঠিয়ে
দাও।
-এই না না। আমি ফোনেই বলছি। তুমি ফোন
কেট না।
-আচ্ছা।
.
আমি এতক্ষণে গাড়িতে উঠেছি। ফোন আমার
কানের কাছেই আছে। জেরিন এবার বলল
-চুপ করে আছ কেন?
-তুমি'ই তো বলবে। আমি কি বলব?
-এইযে বলছি এভাবে কথা বলতে থাকি।
-তাহলে বাজারের কি হবে?
-ওটা পরে দেখা যাবে।
-কথা বলতে ইচ্ছা করছে নাকি?
-বুঝই যখন,তাহলে জিজ্ঞেস কর না। তুমি কথা বল।
আমি শুনছি।
.
কথা বলতে বলতে কখন বাসার সামনে চলে
এসেছি খেয়াল করিনি। রিক্সা থেকে নেমেই ভাড়া
দিয়ে দিলাম। ততক্ষণে ফোন কেটে দিয়েছি।
.
দরজার সামনে এসে কলিংবেল চাপতেই দরজা
খুলে দিল। জেরিন মনেহয় আমার অপেক্ষায় ছিল।
ভেতরে ঢুকতেই জেরিন আমাকে জড়িয়ে
ধরল।
.
জেরিনের আচরন দেখে আমি কিছু বুঝতে না
পেরে চুপ হয়ে আছি। জেরিন আমাকে জড়িয়ে
ধরে কান্না শুরু করে দিয়েছে। প্রতিদিন অফিস
থেকে ফিরলে জেরিন আমার ফ্রেশ নাহলে
কাছে বসতেও দেয় না। আর আজ কি হল!!
.
আমি জেরিনকে ছাড়িতে দিয়ে বললাম
-কি হয়েছে? এমন করছ কেন?
-আমি তোমাকে জড়িয়ে থাকব। আমার থেকে
দুরে যাবে না।
-আচ্ছা। কিন্তু হয়েছে কি?
-পাশের বাসার ফয়সাল ভাই রোড এক্সিডেন্টে মারা
গেছে।
.
জেরিন আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে
আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল।
কাঁদতে কাঁদতে বলল
-আজ থেকে ধীরে সুস্থে বাসায় আসবে।
আমি তোমাকে বাসায় আসার জন্য রাগারাগি করব না।
আমি অনেক খারাপ। তোমার সাথে খারাপ ব্যাবহার
করি।
.
জেরিন এখন কান্না কমিয়ে দিয়েছে। আমি এবারে
জেরিনের মুখ ধরে বললাম
-পাগলি, ভয় পেওনা। আমি আছিতো।
আমি জেরিনকে কাছে টেনে কপালে একটা চুমু
খেয়ে বললাম
-তুমি এখানে দাড়াও, আমি ফ্রেশ হয়ে আসি।
-আমিও তোমার সাথে যাব।
-আমার সাথে!
-হ্যা। এখন থেকে তুমি আমার পাশে থাকবে।
.
জেরিনের কথা শুনে মুচকি হেসে দিলাম।
কালকে আর অফিসে যাওয়া হবে না। কালকে ছূটি
নিয়ে জেরিনের পাশে থাকতে হবে সেটা
বুঝতে পারছি।
.
-- Jubaer Hasan Rabby
Wednesday, December 24, 2025
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment