Wednesday, December 24, 2025

ইষানা ফোন টা হাতে নিয়ে বসে আছে। রাত ১২টা!
অর্নবের ফোন কলের অপেক্ষা করছে সে!
কিন্তু কোন কল আসছে না! অনেকক্ষন পর সে
নিজেই কল দিলো অর্নবের ফোনে! আজব
ব্যাপার! ওয়েটিং!! এত রাতে!! তার উপর এরকম একটা
স্পেশাল দিনে! ভাবতেই পারছে না! আবার কল
দিয়ে পেলো ওয়েটিং এ! অর্নব তার কল কেটে
দিচ্ছে বারবার!! মন খারাপ করে বসে আছে
মেয়েটা। একটু পর কল আসলো অর্নবের।
ফোন টা রিসিভ করেই বললো,
-- ঐ, এত রাতে কার সাথে কথা বল???
-- না মানে, একটা ফ্রেন্ডের সাথে! একটু
ইমপরটেন্ট কথা ছিল!
-- তাই বলে, এত রাতে? যা কিনা আমার বার্থডের
থেকে ও ইমপরটেন্ট??!
-- সরি সরি!! হ্যাপি বার্থডে ইষানা.
-- হুহ! তুমি ভুলে গেছিলা, আজ আমার বার্থডে ছিল!
আর কোন মেয়ের সাথে কথা বলে, এখন
বলছো ফ্রেন্ড?? বুঝি আমি সব!!
-- বিশ্বাস কর, আমার মনে আছে!! কি যে করি!
আচ্ছা বলি শোন, আমি কালকে রেস্তোরাতে
বার্থডে সেলিব্রেট করবো তোমার!! তারপর
শপিং এ যাবো। রেডি থেকো।
-- একদম না! টিউসন এর টাকা পেয়েছো আজকে?
-- না। দেয় নি আজকে।
-- তাহলে??
-- আসলে, একটু আগে একটা ফ্রেন্ডের
থেকে টাকা ধার নেওয়ার কথা বলছিলাম ফোনে।
সে বলছে দিতে পারবে! সিউর হওয়ার জন্যই
আগে তাকে ফোন দিয়েছিলাম।
-- মানে কি???
-- চিন্তা করো না। কাল পরশু একটা চাকরীর
ইন্টারভিউ দিবো। চাকরী টা হয়তো হয়ে যাবে।
তারপর টাকা শোধ করে দিবো। ব্যাস।
-- তুমি যে কি!! পাগল একটা!! রেস্তারাতে খাওয়া আর
শপিং ই কি সবকিছু??
-- একটা স্পেশাল দিন কালকে! আর আমি কিছুই
করতে পারছি না!! সত্যি নিজেকে ছোট মনে
হচ্ছে অনেক!
-- সত্যি একটা বোকা তুমি!! রিক্সায় চড়ে পার্কে
গিয়ে তোমার কাঁধে মাথা রেখে, হাতে হাত
রেখে বসে থাকাই আমার বেশি ভাল লাগে। আর
আমার প্রিয় ফুচকা তো আছেই। আর কিচ্ছু চাই না
আমার, শুধু সারাটা জীবন তোমার কাঁধে মাথা
রাখতে দিও... কি?? দিবে তো??

লিখা :- অহনা সাহা

No comments:

Post a Comment